দ্রব্যমূল্যের উর্ধ্বগতি-সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে রামু স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

0
6
বার্তা পরিবেশক:

অবৈধ আওয়ামী সরকারের সিন্ডিকেট বাণিজ্যের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামু উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ  ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ মার্চ) রামু উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান লুতু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এরশাদ  উল্লাহ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপি’র সভাপতি মোক্তার আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপি’র  সাধারণ সম্পাদক আবুল বশর বাবু। বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবু,প্রচার সম্পাদক আবু তালেব ছোটন, রামু উপজেলা যুবদলের  আহ্বায়ক জহির আলম, সদস্য সচিব তোহিদুল আলম, যুগ্ম আহবায়ক এইচ এ মাসুদ, আনছারুল আলম,সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনজুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক সাজ্জাদ, মোহাম্মদ হোসেন জিমি,আবুল মনছুর,মোঃশাহজাহান,আহমদ কবির, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক সানাউল্লাহ সেলিম, যুগ্ম আহবায়ক সায়েদ হোসেন আকাশ, তানভীর ইসলাম অভি,ছাত্রনেতা ওবায়দুল হক,আব্দুল মতলব,মোহাম্মদ এহেছানুল হক,নুরুল আবছার আজাদ প্রমূখ নেতৃবৃন্দ। অন্যদের মধ্যে  কাজল হোসেন, মোঃ আকতার, আনোয়ার ইসলাম, নুরুল আজিম,শাকিল,মজুন তাহের, জিহান, বকতিয়ার, গিয়াস উদ্দিন, রিফাত,মামুন, জাহাঙ্গীর, জাহেদ,মোরশেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আগেসভামঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো আওয়ামী লীগের বিদ্রোহীদের
পরেরমজানে দ্রব্যমূল্যে আরব ব্যবসায়ীরা সংযমী আর আমাদের দেশে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লোভী