রামুতে বিতর্ক প্রতিযোগিতায় জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় বিজয়

0
8
মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজারের রামু উপজেলায় একলাব কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয় লাভ করেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়। বুধবার (০৯ মার্চ) সকাল ১০টায় জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন  জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদার, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, এতে উপস্থিত ছিলেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, জোয়ারিনালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিন, আবুল হোছাইন।এ,কে আজাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম। এতে বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেন রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম,রামুু উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছালামত উল্লাহ। মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন একলাবের জেলা- কো অর্ডিনেটর কেফায়েত উল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন একলাবের উপজেলা অফিসার আব্দুল জব্বার। এ প্রতিযোগিতায়
১ম রাউন্ড এ অংশ গ্রহণ করেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় বনাম এ,কে, আজাদ উচ্চ বিদ্যালয়। এতে বিজয় লাভ করেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়। ২য় রাউন্ডে  অংশ গ্রহণ করেন শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় বনাম নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়। এতে বিজয় লাভ করেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়। ফাইনাল রাউন্ডে  অংশ গ্রহণ করেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় বনাম নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়। এতে চূড়ান্ত বিজয় লাভ করেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়।
বিজয় শিক্ষার্থীর মধ্যে ছিলেন ১০ ম শ্রেণির ছাত্রী নিলুফা আক্তার,৯ম শ্রেণির ছাত্র জিতয় কুমার শর্মা ও রিপা আক্তার।
আগেরমজানে দ্রব্যমূল্যে আরব ব্যবসায়ীরা সংযমী আর আমাদের দেশে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লোভী
পরেকক্সবাজারের ১১ টি সাংগঠনিক উপজেলা আ’লীগের সম্মেলনের তারিখ ঘোষণা