
নুর মোহাম্মদ:
রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ির হতে দুইজন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার এর একটি আভিযানিক দল রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উমখালী করইল্ল্যাছড়ি এলাকা থেকে দুইজন এজাহারভুক্ত আসামী গ্রেফতার করেছে।
অাটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ৭নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মৃত নজির হোসেনের পুত্র মো: নুরুল অামিন (৫৭) ও একই এলাকার নুরুল অামিনের স্ত্রী রহিমা বেগম (৪৮) কে গ্রেফতার করে র্যাব-১৫ একটি অভিযানিক দল ।
বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। র্যাব-১৫ এর সংবাদ মাধ্যমে ১০ মার্চ এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মোতাবেক জোর পূর্বক অপহরণ ও সহায়তা করার বিষয়ে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













