চকরিয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

0
4
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় কাপড় শুকাতে দিতে গিয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে জয়া জলদাশ (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড হিন্দু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে। জয়া দাশ ওই এলাকায় রাখাল ধরের বাড়ির গৃহকর্মী ছিলেন। তার মাও একই এলাকায় অপর একজনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। জয়ার বাড়ি উপজেলার বরইতলী ইউনিয়নে।
জানা যায়, দুপুর সাড়ে তিনটার দিকে ৫তলা ভবনের ছাদে কাপড় শুকাতে দিতে যায় জয়া জলদাশ। কাপড় শুকাতে দেয়ার পর ছাদের রেলিংয়ের উপর বসেছিল সে। এসময় হঠাৎ নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় জয়া।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, পরিবারের সম্মতিক্রমে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আগেকলাতলীর সুগন্ধা পয়েন্টে ৬ ‘ছিনতাইকারী’ আটক
পরেটেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ২