টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

0
5

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং ক্যাম্প থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, সোমবার (১৪ মার্চ) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। ঐ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন ওই ক্যাম্পের  বি/৩ ব্লক হতে ব্লক-ডি,/২, ঘর-৩২৪ এর বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মো. উসমান (২০), একই ক্যাম্পের ব্লক-বি/৩, ঘর ১৩৩০ এর বাসিন্দা মো. সৈয়দ আলমের ছেলে আলা উদ্দিন (২১)।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেচকরিয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
পরেবৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত