টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার (১৫ মার্চ) টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের ধরে নিলে গেলেও বুধবার (১৬ মার্চ) পর্যন্ত ফেরত দেয়নি। বিষয়টি উপজেলা প্রশাসন ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

তারা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার মো. জসীম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪),আব্দুর রহমান (২৪),নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল(২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬), জামাল (২১)। তারা সবাই উপজেলার সাবরাংয়ের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারে উদ্ধার কাজে অংশ নেয় এসব জেলেরা। সেখান থেকে তারা কিছু কাঠও উদ্ধার করে। পরে ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

স্থানীয় মো. আয়াছ জানান, মাছ শিকার শেষে ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিজিপি। এর মধ্যে তার আপন ভাই হেলালও রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সাগর থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনা সম্পর্কে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে কোন জবাব আসেনি।

আগেবাংলাদেশ ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা
পরে২০২৪ সালের জানুয়ারিতে ভোট