
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক, কক্সবাজার -৩ আসনের সাবেক সাংসদ, কক্সবাজার জাতীয়তাবাদী পরিবারের বটবৃক্ষ আলহাজ্ব লুৎফুর রহমান কাজল (সাবেক এমপি) পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসাইন আকাশের অর্থায়নে পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০ টায় পানের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহেদ উল্লাহ জিহাদের সভাপতিত্বে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ হোসাইন আকাশ বলেন – অসহায়, গরীব ও মেধাবী ছাত্রদের খোঁজ ও খবরাখবর নিতে আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল পাঠিয়েছেন। বর্তমান সময়ে শিক্ষার কোন বিকল্প নেই। আধুনিক বিশ্বে যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলা শিক্ষার্থীদার পাশে সহযোগিতা নিয়ে সবসময় পাশে থাকবে বলে জানান তিনি।
দৃষ্টিনন্দন শিক্ষা সামগ্রী পেয়ে, পানের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির তাসলিমা নামে এক শিক্ষার্থী বলেন – খাতাগুলো অনেক সুন্দর হয়েছে। এই খাতা তে খালেদা জিয়ার ছবি আছে, এই খাতায় আমি লিখবনা, যত্ন করে তুলে রাখবো।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মিজানুর রহমান, আযম খান, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আযম, প্রচার সম্পাদক নুরুল আবছার, আতা উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনজুর আলম, ছাত্রদল নেতা মোঃ সিরাজ, আনিছুর রহমান, বোরহান উদ্দিন সহ প্রমুখ।













