রামুতে জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণে চলচিত্র

0
8

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণে অনলাইনে চলচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তরুণ চলচিত্র নির্মাতা জয়তু সুশীল জিকু ও পাঠাগার পরিচালনা পর্ষদ।

জানা গেছে নির্মাতা জয়তু সুশীল জিকু তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা “A Little Boy” জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণে অনলাইন স্ক্রিনিং এর সিদ্ধান্ত নেন।

রামু উপজেলায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় জ্ঞানান্বেষণ পাঠাগার। প্রতিষ্টার এক বছর পর গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে সরকারি নিবন্ধন পায় পাঠাগারটি। বর্তমানে রামুর রাজারকুলে তিনতলা বিশিষ্ট পাঠাগার ভবন নির্মাণের কাজ চলছে।

এদিকে পাঠাগার পুনঃনির্মাণে অনলাইনে চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে তরুণ নির্মাতা জয়তু সুশীল জিকু আজকের পত্রিকাকে বলেন, “জ্ঞানান্বেষণ পাঠাগার ভবন পুনঃনির্মাণের কাজ টাকার অভাবে থমকে গেছে, এই বিষয়ে জানার পর মনে হলো তাদের জন্য কিছু করি। নগদ টাকা পয়সা দিতে পারিনি তাই আমার বানানো স্বল্পদৈর্ঘ্য একটি সিনেমা দিলাম। আমি চাই মানুষ সিনেমা দেখুক এবং পাঠাগার পুনঃনির্মাণে কিছু দিক।”

জ্ঞানান্বেষণ পাঠাগারের সহ-সভাপতি হৃদয় বড়ুয়া বলেন, “আগামী ৭,৮,৯ এপ্রিল জ্ঞানান্বেষণ পাঠাগারের ফেসবুক পেজে সিনেমার লিংক উন্মুক্ত থাকবে। যে কেউ সর্বনিম্ন ২০ টাকা দিয়ে সিনেমা দেখতে পারবে। যদি কেউ চায় পাঠাগার পুনঃনির্মাণে এর চেয়েও বেশি অনুদান দিতে পারে।”

এদিকে সিনেমা দেখিয়ে অনুদান সংগ্রহকে গুরুত্ব দিচ্ছে পাঠাগারের সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেন, “জ্ঞানান্বেষণ পাঠাগার শুধুমাত্র বই পড়াকে কেন্দ্র করে গড়ে উঠেনি। নানান সামাজিক প্রেক্ষাপটে পাঠাগারের জন্ম। পাঠাগারের আরও দুটি উইং একসাথে কাজ করে। জ্ঞানান্বেষণ আর্ট এন্ড ফিল্ম সোসাইটি ও ব্লাড ডোনেশন ক্লাব স্বাধীনভাবে সমাজের কাজ করছে। সিনেমা দেখে মানুষ আমাদের সহযোগিতা করুক এটা আমরা চাই।”

জ্ঞানান্বেষণ পাঠাগার ভবনের নির্মাতা প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, তিনতলা বিশিষ্ট ভবনের দশ শতাংশ কাজ শেষ হয়েছে মাত্র। এখন গ্রেড বিমের কাজ চলছে। পুরো কাজ শেষ হতে আরও সময় লাগবে।

পাঠাগার সংশ্লিষ্টদের আশা সমাজের সর্বস্থরের মানুষ পাঠাগার পুনঃনির্মাণের কাজে অংশগ্রহণ করবে। পাঠাগারনামীর ব্যক্তিগত বিকাশ, রকেট ও নগদ একাউন্ট (০১৮৭৩-১৮৮১৩৮) নাম্বারে পাঠাগার পুনঃনির্মাণের সহযোগিতা পাঠানো যাবে।

আগেসাংবাদিক হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন- অধিনায়ক ১৪ এপিবিএন
পরেক্যাম্প পালানোর সময় আরও ৪৮ রোহিঙ্গা আটক