
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জটিল রোগে আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য এককালীন আর্থিক সহায়তা। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা সহায়তা প্রাপ্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য এ সহায়তা। আপনাদের প্রাপ্ত অর্থ চিকিৎসার কাজে ব্যবহার করবেন। ধার দেনা পরিশোধের কাজে ব্যবহার করবেন না। সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন বলেন- ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ এবং থ্যালোসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর প্রতিজনকে ৫০ হাজার টাকা করে উপজেলার এগার ইউনিয়নের ৩০ জন রোগীকে মোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়













