জেলায় প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ পেলেন ৮৬৭ পরিবার

0
2
সিবিকে:
ঈদ উপহার হিসেবে সারাদেশের ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক জমিসহ ঘর তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপহার পাওয়ার তালিকায় রয়েছে কক্সবাজার জেলার ৮৬৭ পরিবার। সরকারপ্রধান বলেছেন, তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা নন; আদর্শের সৈনিকও। তাই ক্ষমতা মানে জনগণের সেবা দেয়া।
মঙ্গলবার সকালে সারাদেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি না পৃথিবীর কোনও দেশে এ রকম উদ্যোগ নিয়েছে কি না, কিন্তু আমরা জাতির পিতার আদর্শের সৈনিক। আমি শুধু তার কন্যাই না, আমি তার আদর্শে বিশ্বাস করি। কাজেই আমার কাছে ক্ষমতাটা হচ্ছে জনগণের সেবা দেয়া। জনগণের জন্য কাজ করা। আর আমি আজকে যেটাই করে যাচ্ছি, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সেটাই আমাদের লক্ষ্য।’
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদের আয়োজনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন  কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ অনেকে।
এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরে মধ্যেই কক্সবাজার জেলাকে গৃহ ও ভূমিহীন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাজারো মানুষের বদলে যাওয়ার গল্প রচিত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া আশ্রয়ণ প্রকল্পে। সেখানে বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশনসহ সব ধরনের নাগরিক সুবিধার সাথে আছে কাজের বহুমুখী সুযোগ। কেবল সুন্দর বর্তমান নয় টেকসই ভবিষ্যৎ বাস্তবায়নের স্বপ্ন এখন এসব মানুষের চোখে মুখে।
সহায় সম্বলহীন দৃষ্টিপ্রতিবন্ধী রেনুয়ারা বেগম। দীর্ঘদিন ধরে ভূমিহীন অবস্থায় মানুষের দ্বারে দ্বারে থেকে জীবনযাপন করতেন। তার কাছে একটি ঘর একখন্ড জমি যেনো স্বপ্নই ছিলো।
সহায় সম্বলহীন দৃষ্টিপ্রতিবন্ধী রেনুয়ারা বেগমের সেই অধরা স্বপ্ন পূরণ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্যে বরাদ্দকৃত ২ শতক জমি এবং একটি পাকা ঘর পেয়ে।
রেনুয়ারার মতো একই অবস্থা ছিলো দৃষ্টিপ্রতিবন্ধী জয়নাল আবেদীনের। সেও ২ শতক জমি এবং একটি পাকা ঘর পেয়ে খুশি।
রেনুয়ারা এবং হাফেজ জয়নাল আবেদীনের মতো কক্সবাজারের ৮৬৭ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে একটি পাকা ঘরের চাবি ও জমির দলিল।
আগেটেকনাফে বসত-ঘর থেকে ১ লক্ষ ইয়াবা ও গাঁজা সহ আটক-২
পরেএবার দুর্নীতি মামলায় সু চির ৫ বছর কারাদণ্ড