
সোয়েব সাঈদ:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দূর্গম ব্যাঙডেবা গ্রামে রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর জোয়ারিয়ানালার প্রাক্তন চেয়ারম্যান মরহুম মাহাবুবর রহমান চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজনে সার্বিক সহায়তা করে জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম, কক্সবাজার বøাড ডোনারস সোসাইটি ও ব্যাংডেবা স্টুডেন্টস কো-অপারেটিভ এসোসিয়েশন।
শুক্রবার (৬ মে) দিনব্যাপী রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচিতে প্রায় সাড়ে তিন শতাধিক স্থানীয় প্রৌঢ়, যুবা, তরুণ, মহিলা, শিশু-কিশোরদের রক্ত গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করা হয়।
মরহুম মাহাবুবর রহমান চৌধুরীর বড় সন্তান তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম জানান- বর্তমানে ভোটার আইডি কার্ড, স্কুলের ভর্তি সহ বিভিন্ন প্রশাসনিক, তথ্যভিত্তিক কার্যক্রমে রক্তের গ্রুপ সংযুক্ত করা অত্যাবশ্যক। তাই, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় স্থানীয় অধিবাসীদের জন্য উপকার বয়ে আনবে।
রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচিতে মরহুম মাহাবুবর রহমান চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষে তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম, মাহমুদ মোস্তাকিম তাকরিম, তাহছিন আল মুকিত, কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির পক্ষে রহিম, শাহেদ, অন্তু, জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের পক্ষে বারেক, নুরুল আলম, ফাহিম, হেলাল, জিহাদ, যুবাইর, শাহিন ও ব্যাংডেবা স্টুডেন্টস কো-অপারেটিভ এসোসিয়েশন এর পক্ষে মোহাম্মদ মিয়া, শহিদুল, নুরুল আজিম সার্বিক সহযোগিতা করেন।
এদিকে রক্তের গ্রæপ নির্ণয় কার্যক্রম চলাকালে মরহুম মাহাবুবর রহমান চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের কাছে গ্রামে আসা-যাওয়ার সড়ক, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎসহ নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। গ্রামবাসীর দাবি- দেশের সর্বত্র সব গ্রামে বিদ্যুৎ পৌঁছলেও এ গ্রামে এখনো বিদ্যুৎ এর সংযোগ চালুর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। নেই কোন স্বাস্থ্য সেবা। গ্রামবাসীর সবচেয়ে দূর্ভোগের কারণ হলে সড়ক না থাকা। দীর্ঘ পাহাড়ি আঁকাবাকা পথ বেয়ে গ্রামবাসীকে চলাচল করতে হয়। কোন ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসার জন্য নেয়া কঠিন হয়ে পড়ে। এমনকি অনেক গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তি পাহাড়ি পথে প্রাণ হারিয়েছেন। জঙ্গলের ভেতর পাহাড়ি পথে চলাচল করতে গিয়ে হাতি সহ নানা বন্যপ্রাণীর আক্রমনের শিকার হন গ্রামবাসী। তাই এ মূহুর্তে চলাচলের সড়ক নির্মাণ করার জোর দাবি জানান দূর্গম এ গ্রামের বাসিন্দারা।













