
প্রেস বিজ্ঞপ্তি:
সম্প্রতি অবৈধভাবে হাঙরের তেল, চামড়া ও কান পাচার নিয়ে অনুসন্ধান করতে শহরের নতুন ফিশারীপাড়া এলাকায় গেলে টিটিএনের প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামেরা পার্সন লোকমান
দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এর চীফ রিপোর্টার সাংবাদিক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামরা পার্সন লোকমান হাকিমের ওপর হামলার।
টেকনাফে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইদুল ফরহাদের ওপর টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং আকতার ও আবু তৈয়বের সন্ত্রসী হামলা।
অনলাইন মাল্টিমিডিয়া কোহেলিয়া টিভি পরিচালক বোরহান উদ্দীন রাব্বানীর মহেশখালী কালারমারছড়ায় পৈত্রিক সম্পত্তি স্থানীয় সন্ত্রাসীদারা দখল একই সাথে তার ও তার পরিবারের উপর হামলার শিকার হওয়া অন্যদিকে চকরিয়ার সিনিয়র সাংবাদিক জিয়াবুল ও তার পরিবারের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার।
উক্ত ঘটনা আহত সাংবাদিকদের অভিযোগ দায়ের করার পরও কোন ধরনের আইনগত সহযোগিতা না করায় এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দরা।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচ এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম ওসমান গণি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘গণমাধ্যমের ওপর একের পর এক হামলার অর্থ জাতির বিবেকের ওপর হামলা। দিনের পর দিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। এদিকে প্রশাসন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েও নিরব ভূমিকা পালন করছে। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এসব নির্যাতন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাঁধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিক মারধর ও হত্যার মতো ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি-ই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি।’













