
আল মাহমুদ ভূট্টো:
কক্সবাজার স্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মে) কক্সবাজার লিংকরোড মেরিন সিটি কমিউনিটি সেন্টারে উৎসব মূখর পরিবেশে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলার আট উপজেলার স্টীল ও সিমেন্ট ব্যবসায়ীরা ভোট প্রদানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কক্সবাজার স্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি হিসেবে মো. সাইফুল আলম সিকদারকে (চেয়ার) ১২৬ ভোটে নির্বাচিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতিকুর রহমান শিবলী (ছাতা) পেয়েছেন ১০১ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. শহীদ উল্লাহ কায়সার শহীদ (আনারস) ১১৮ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক সনেট (চাকা) এর প্রাপ্ত ভোট ১১১। ১১৭ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ (মোরগ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসমান সরওয়ার (মোবাইল) পেয়েছেন ১০৯ ভোট। মো. জাহেদুল ইসলাম (মাইক) ১২৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর (ফুটবল) পেয়েছেন ১০৩ ভোট। নির্বাচন কমিশনার ছিলেন রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হক ও মাস্টার আমির উদ্দিন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় কক্সবাজার স্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন, কক্সবাজার জেলার আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হুদা, খোরশেদ আলম, ইমরুল আলম চৌধুরী, প্রদীপ বড়ুয়া, আলমগীর ও মাহবুবুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।













