
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার কুতুবদিয়া হতে হত্যা ও ডাকাতিসহ ১৫ মামলার আসামি বাবুলকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ মে) রাতে কুতুবদিয়া থানার পূর্ব তাবলর চর এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গানসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পূর্বকোণ অনলাইকে নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার।
গ্রেপ্তার ছলিম উল্লাহ প্রকাশ বাবুল (৫৫) কুতুবদিয়া থানার পূর্ব তাবলর চর এলাকার মৃত ছদর আহাম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন পূর্ব তাবলর চর এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ বাবুলকে গ্রেপ্তার করা হয় । তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে । তার বিরুদ্ধে কুতুবুদিয়া থানায় অস্ত্র এবং ডাকাতির ১৫টি মামলা রয়েছে।













