রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৌশলী গিয়াসের জানাজায় শোকার্ত মানুষের ঢল

0
8

 

এম,আবদুল্লাহ আল মামুন:
রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন প্রকৌশলী গিয়াসউদ্দীনের জানাজা ১৪ মে সকাল ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলি জামে মসজিদের পাশ্বে মাঠে অনুষ্টিত হয়।
কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলান মোহাম্মদ কায়সারের ইমামতি অনুষ্টিত জানাজার নামাজের পুর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন প্রকৌশলী গিয়াস উদ্দীন ছিলেন এক সম্ভাবনাময়ী যুবক
তার মৃত্যুতে কাউয়ারখোপ বাসী এক উজ্জল নক্ষত্রকে হারালো।
অন্যন্যদেরমধ্যে বক্তব্যে রাখেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি সমাজ সেবক ওসমান সরওয়ার মামুন, মরহমের পিতা নাজির হোছন ছোট ভাই মোহাম্মদ রিয়াদ হোসেন,
জানাজা শেষে তাকে পার্শ্ববর্তী কবর স্হানে দাফন সম্পন্ন হয়।
তরুন প্রকৌশলী গিয়াসউদ্দীন গত ১৩ মে রাত সাড়ে ১০ টায় কক্সবাজার – চট্রগ্রাম মহাসড়কের রাবার বাগান রেস্ট হাউসের সামনে মোটর সাইকেল যোগে আসার পথে যাতীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্হলেই প্রান হারান।
মরহুম গিয়াসউদ্দীন ছিলেন কাউয়করখোপ ইউনিয়নের পশ্চিম পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী নাজির হোসেনের বড় পুত্র।

আগেনাইক্ষ্যছড়িতে ৯০ হাজার ইয়াবাসহ দুই উপজাতি মাদক কারবারি আটক
পরেরামু প্রেসক্লাবকে সুস্থধারার সাংবাদিকতার প্রতিষ্ঠান করতে হবে : সাংবাদিক দর্পণ বড়ুয়া