রামুতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়

0
8

 

আবুল কাশেম,রামু
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬মে সোমবার সকাল ১০টায় রামু উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খাঁন ফাউন্ডেশন চট্টগ্রাম ক্লাষ্টারের আয়োজনে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ পুলক ধর, রামু উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা প্রাইমারী শিক্ষা কর্মকর্তা গৌরী চন্দ্র দে, রামু প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, রামু কৃষি অফিসের ডি, এ, ই মামুনুল হক, রামুর ১১ইউনিয়নের মহিলা এম, ইউ, পি গণের মধ্যে রাবেয়া বশরী রাবু, গোলজার বেগম, মরিয়ম বেগম, রাশেদা বেগম, রওশন আরা, রুমা আক্তার, নুর নাহার, মালেকা বেগম, রেশমি সুলতানা কলি, আল মর্জিনা, তাজমিন শাখাওয়াত, সায়মা সাখাওয়াত, মোহছেনা আক্তার, ইছমত আরা, জান্নাতুল বকেয়া, মনোয়ারা বেগম মুন্নি, ছেনোয়ার বেগম প্রমূখ। সভায় বক্তারা বলেন, সমাজের নারীরা জাগ্রত হলেই দেশ এগিয়ে যাবে। তাই রাষ্ট্রীয় সেবাসহ নানাবিধ কর্মকান্ড সম্পর্কে যদি নারী নেতৃত্ব অবগত হয়ে সেবা সমূহ যথাযথ কাজে লাগায় দেশ এবং সমাজ থেকে দারিদ্রতা দুর হবে এবং নারীর ক্ষমতায়ন সার্বিক ভাবে বৃদ্ধি পাবে। পুরো অনুষ্ঠান তত্বাবধান করেন, খাঁন ফাউন্ডেশন এর মনিটরিং এন্ড এভুলেশন সমন্বয়কারী মোহাম্মদ সায়েদুল ইসলাম ও খাঁন ফাউন্ডেশন উপজেলা সমন্বয়কারী আছাদুজ্জামান লিওন।

আগেরামুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট উপজেলা চ্যাম্পিয়ন ফতেখাঁরকুল
পরেরামুর রেলপথে আন্ডারপাস নির্মাণের দাবি, লম্বরী পাড়াবাসীর মানববন্ধন