
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার উত্তর বনবিভাগের জোয়ারিয়ানালা রেজ্ঞের সবুজ বেস্টনী সৃজন,পরিবেশ পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন অভিযান ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ২৯ মে (রবিবার ) সকালে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের পুর্ব পাড়া এলাকা থেকে এই প্রকল্পের চারা রোপন শুরু হয়। জোয়ারিয়ানালা রেজ্ঞ কর্মকর্তা সুলতান মাহমুদ টিপুর সার্বিক তত্বাবধানে উক্ত প্রকল্পের উদ্বোধন করেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার (সদর রামু-ঈদগাও)-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এসময় কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোযার হোসেন সরকার, রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রনয় চাকমা,সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স, রামু উপজেলা প্রকৌশলী মন্জুর হাসান ভুইঁয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেনা, বিট কর্মকর্তা এলমুন বাহার, বনবিভাগের বিভিন্ন কর্মকর্তাগনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপকারভোগীগণ ও স্থানীয়জনগণ উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্রে জানা গেছে,জোয়ারিয়ানালা রেঞ্জের প্রায় ৮শত হেক্টর বনভুমিতে সুফল প্রকল্পের বনায়ন করছে সরকার। রেজ্ঞের ২০৫ হেক্টর পাহাড় ও বনভুমি সুফলের আওতায় আনা হয়েছে। বর্তমানে যেখানে বনায়ন করা হচ্ছে সেখানে বিরল প্রজাতির গাছ ছিল। কিন্তু কিছু বনদস্যূ সেই গাছ কেটে ফেলেছে। সেই জায়গাকে আবারো বনায়নের আওতায় আনা হয়েছে। আশা করছি বর্তমান সরকারের সবুজ বনায়নের কাজে সকলে এগিয়ে আসবে। জোয়ারিয়ানালা রেঞ্জের অধিনে গর্জনিয়া এলাকায় ২০২১-২০২২ সালের সুফল প্রকল্পের প্রকল্পের বিভিন্ন জায়গায় প্রায় ১৫ লক্ষ চারা রোপন করা হবে। সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং বন সংরক্ষণ ও পুননুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘সুফল’ প্রকল্পটি শুরু হয় ২০১৮ সালের জুলাইতে। বনের ওপর নির্ভরশীলতা কমানো,বনজ সম্পদ উজাড় রোধ ও বননির্ভর জনগোষ্ঠীর বিকল্প জীবিকার সংস্থান এ প্রকল্পের লক্ষ্য।
জোয়ারিয়ানালা রেজ্ঞ কর্মকর্তা সুলতান মাহমুদ টিপু জানান, রেঞ্জের সুফলের আওতায় আজকে চারা রোপন উদ্বোধন হলো। আশা করছি এই বনায়নে দেশ সমৃদ্ধ হবে। পাশাপাশি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় প্রকৃতিকে সাজিয়ে এলাকার উন্নয়ন আরো তরান্নিত হবে। অনেক বছর ধরে বনবিভাগের জায়গা পরিত্যক্ত ছিল। সুফল বনায়নের আওতায় সকল পরিত্যক্ত জায়গাকে সবুজ বনে রুপ দেওয়ার প্রচেষ্ঠা করে যাচ্ছি। আশা করছি এই কাজে সকলকে সাথে পাবো।













