চাকমারকুল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও র্দূনীতির অভিযোগ

0
4

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার এর বিরুদ্ধে নানা অনিয়ম ও র্দূনীতির অভিযোগ এনেছে একই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার। ৮জুন বিকেলে চাকমারকুলের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার নিজের অপকর্ম আড়াল করতে ইউনিয়ন আ:লীগ সভাপতি নাছির উদ্দিন সিকদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সহ নানা ষড়যন্ত্র ও হয়রানীমুলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। মূলত চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের নানা অপকর্ম, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চচার ভূমিকার কারনে চেয়ারম্যান নুরুর রোষানলের শিকার নাছির উদ্দিন। চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার এলাকায় একজন বালু খেকো হিসাবে পরিচিত। তিনি একটি বালু মহালের ইজারা নিয়ে বাঁকখালীর ১০টির অধিক পয়েন্টে নিষিদ্ধ ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। সম্প্রতি এন আলম ফিলিং স্টেশনের দক্ষিন পার্শ্বে বাঁকখালী নদীতে তিনটি বড় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা বানিজ্য করেছে। এ নিয়ে জাতীয় দৈনিক কালের কন্ঠ সহ স্থানীয় পত্রিকায় সংবাদ হয়েছিল। তিনি চেয়ারম্যান হওয়ার পর টাকার মোহে নানা অনিয়ম-দূর্নীতিতে বেপরোয়া হয়ে উঠেছে।তার নিজস্ব সাঙ্গ পাঙ্গ ও গুন্ডাবাহীনির নানা অসামাজিক কর্মকান্ডে অতিষ্ট এলাকার সাধারন জনগন। তার ছত্রছায়ায় এলাকায় চলছে ইয়াবার রমরমা বানিজ্য। তার নতুন চর পাড়া এলাকাটি যেন ইয়াবায় ভাসছে। চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব ইয়াবা ব্যাবসায়ীর কাছ থেকে মাসিক মাসোয়ারা নিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন নাছির উদ্দিন সিকদার। তিনি আরো জানান, চেয়ারম্যান নুরু পরিষদকে নিজের ব্যবসায়ীক প্রতিষ্টানে পরিনত করেছে। মোটা অংকের টাকা নিয়ে অসংখ্য রোহিঙ্গাকে ভোটার করিয়েছেন। পরিষদে যে সমস্ত মেম্বার চেয়ারম্যান নুরুল ইসলামের অন্যায়-অনিয়মে সহযোগীতায় অপারগতা প্রকাশ করেন সে সমস্ত মেম্বারবৃন্দকে প্রতিনিয়ত লাঞ্চিত এমনকি মারধরের শিকার হতে হচ্ছে। এছাড়া ইউপি নির্বাচনে তার বিরোধি লোকজনকে পরিষদীয় সেবা থেকে বঞ্চিত করছে। নানা অজুহাতে তাদের সাথে র্দূব্যবহার সহ হেনস্থা করছে প্রতিনিয়ত। এমনকি প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষের লোকজনকে নানাভাবে হয়রানী করে যাচ্ছে। চেয়ারম্যান নুরু মুলত কখনো সক্রিয়ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তার পিতা ছিলেন জাতীয় পার্টির নেতা। তার এক ভাই ছাতদলের ক্যাড়ার আর এক ভাই হেফাজত ইসলামের সাথে জড়িত। মুলত তিনি আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে নিজের প্রভাবকে পাকাপোক্ত করে যাচ্ছেন। তিনি হত্যা, ডাকাতি ও ধান কাঠা মামলাসহ অসংখ্য মামলার আসামী। ১৯৯৪ সালে ১০৬ নং হত্যা মামলার তিনি ২ নাম্বার আসামী। এসমস্ত জনপ্রতিনিধির কাছে মানুষ কিভাবে তাদের ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিত করবে তা সহজে অনুমেয়। মুলত নাছির উদ্দিন সিকাদার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের  এ সমম্ত নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার হবার কারনে তার বিরুদ্ধে নানা মিথ্যাচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে সাংবাদিকদের অভিযোগ করেন নাছির উদ্দিন। তিনি এ ব্যাপারে চাকমারকুলবাসীকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি তদন্তপূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিবেদককে।

আগেসুগন্ধায় মসজিদের টাকা আত্মসাতের নিউজ করায় তিন সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
পরেকক্সবাজারে বন্ধুর খোঁজে গিয়ে ধর্ষিত হয়ে আত্মহত্যা: দুইজন গ্রেপ্তার