
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন জিন্দাল কর্তৃক চরম অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন ( জুমাবার) বাদে আছর কক্সবাজার পৌরসভা গেইটে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলিডে মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলোত্তর এ সমাবেশে বক্তারা ভারতে মহানবী হযরত মুহাম্মদ স. এর শানে চরম অবমাননার প্রতিবাদে অনতিবিলম্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সে দেশের সবধরণের পণ্য বয়কট করার দাবি জানান।
এসময় মিছিলকারী নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নবীপ্রেমিক জনতা ঈমানী চেতনাদীপ্ত দাবি সম্বলিত প্লে কার্ড ও স্লোগান ধারণ করে রাজপথ মুখরিত করে তুলেন।
এ বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদি আরব জিদ্দা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান আনছারী, জেলা নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, কক্সবাজার পৌরসভার নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, জেলা ইসলামী ছাত্রমমাজের সাবেক সভাপতি হাফেজ মোহাম্মদ সালেম, প্রাক্তন জেলা সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ইউছুফ মক্কী, জেলা যুগ্ম-সম্পাদক মুহাম্মদ যায়নুল আবেদীন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, সদর উপজেলা আহবায়ক মুহাম্মদ আমিনুল্লাহ, ছাত্র নেতা মুহাম্মদ আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ।













