সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

0
6

সিবিকে ডেস্কঃ

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ৩টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশানের বাসায় বেগম জিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা দ্রুত হাসপাতালের নিয়ে এসেছি। তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আগেমহেশখালীতে ড্রেজার ডুবে নিখোঁজ ২
পরেভারতে মহানবী স. এর শানে চরম অবমাননার প্রতিবাদে কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল