
প্রেস বিজ্ঞপ্তি :
রামুর গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহরান চৌধুরী মারুফের মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
১৯ জুন বিকেলে গর্জনিয়ার বটতলী ষ্টেশনে (আমির মো. চৌধুরী বাচ্চু চত্তর) গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সর্বস্থরের জনতার উদ্যোগে এ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের গর্জনিয়া ইউপি নির্বাচনে নৌকার কর্মী যুবলীগ নেতা মঞ্জুর আলম হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাদি পক্ষকে সার্বিক সহযোগিতাকারী শাহরান চৌধুরী মারুফসহ আটজনকে হত্যাকাণ্ডে জড়িতরা চক্রান্ত করে সিআইডির সহকারি পুলিশ সুপার মিজানুর রহমানের মাধ্যমে চার্জশীটে যুক্ত করেন। অথচ তাঁদের নাম এজাহারে ছিলো না। যার ফলশ্রুতিতে গত ১৬ জুন রাতে মারুফকে গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ গর্জনিয়াবাসী। দ্রুত সময়ের মধ্যে মারুফ মেম্বারের মুক্তি কামনা করছে। কেননা সে জেলে থাকলে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে।
মানববন্ধনে অন্যান্যদের মাছে বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুপ, বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম পান্নু, আব্দুর রহিম, জহির উদ্দিন, আবুল মনছুর, কামাল উদ্দিন, নুরুল আলম সওদাগর, মোহাম্মদ আব্বাস, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন, শ্রমিক নেতা জসিম উদ্দিন হেলালী, ক্রীড়াপ্রেমি জয়নাল আবেদীন জনি, ছাত্রনেতা ঈসমাইল প্রমূখ। মানববন্ধন শেষে শাহরান চৌধুরী মারুফের মুক্তির দাবিতে নানা স্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।













