আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে সমাজ সেবক-শিল্পপতি নুরুল আলমের শোক

0
5

 

প্রেস বিজ্ঞপ্তি:
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ও শায়খুল হাদীস, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল,  শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ শিল্পপতি এইচ এম নুরুল আলম।

এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ. ছিলেন, বহুমুখী প্রতিভাধর একজন চৌকস ইসলামী ব্যক্তিত্ব। একাধারে একজন প্রখ্যাত মুফাসসিরে কুরআন, প্রাজ্ঞ হাদিস বিশারদ, বিশিষ্ট ফকীহ হিসেবে বিজ্ঞ মহলে তিনি ব্যাপকভাবে সমাদৃত।

দেশের অন্যতম শীর্ষ এই আলেম দ্বীন এর বর্ণাঢ্য কর্মময় জীবন ও ইসলামী শিক্ষা বিস্তার ও ইসলাম প্রচারে তাঁর অনবদ্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি বেঁচে থাকবেন অসংখ্য আলেম ও দীনদার মানুষের অন্তরে বহু কাল ।

 

 

 

আগেআল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকাল, নেজামে ইসলাম পার্টি- ইসলামী ছাত্রসমাজের শোক
পরেত্রাণ সহায়তা নিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাড়ালেন কক্সবাজার জেলা ছাত্রলীগ