
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামুতে নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) বেলা ১২ টায় রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে খাঁন ফাউন্ডেশন, চট্টগ্রাম ক্লাস্টার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, তথ্য আপা সুমী খাতুন, কৃষি অফিসের কর্মকর্তা খোরশেদ আলম খন্দকার, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাংবাদিক কপিল উদ্দিন, ফতেখাঁরকুলের বিপুল বড়ুয়া আব্বু মেম্বার, জোয়ারিয়ানালার সুলতান মেম্বার প্রমুখ।
অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প শীর্ষক মতবিনিময় সভায় নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সরকারের বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামোতে এবং রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের মাত্রা বিস্তৃতকরণ, কার্যকারিতা উন্নয়ন, সেবা প্রদানকারীদের সেবার ধরণ ও নারী অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
খাঁন ফাউন্ডেশন এর মনিটরিং এন্ড এভুলেশন কো-অর্ডিনেটর মো. সায়েদুল ইসলাম এর পরিচালনায় ও উপজেলা কো-অর্ডিনেটর মো. আছাদুজ্জামান লিওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় রামু উপজেলার অপরাজিতাদের মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, সাবেক মেম্বার, অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন













