রামুতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
9

আবুল কাশেম সাগর:
রামুতে পুকুরে ডুবে সাফা মরিয়ম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, ২৮ জুন মঙ্গলবার আসরের নামাজের পর উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তত পাড়া গ্রামে এ দুঘর্টনা ঘটে৷ শিশুটি স্থানীয় সৌদি প্রবাসী নুরুল আলমের কন্যা। স্থানীয় বাসিন্দা কক্সবাজার বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য কাশেম আলী জানান, আসরের নামাজের পর মা ও অন্যান্য সদস্যদের সাথে বাড়িত আঙ্গিনায় খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কয়েক মিনিট পর মেয়েকে না দেখে খোঁজাখোজি করে না পেয়ে সন্দেহ হলে পুকুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত সাফা এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিল।

এদিকে পুকুরে ডুবে শিশু মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসছে। নিহত শিশুর জানাযা বুধবার সকাল ৯টায় নন্দাখালী উক্তর পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

আগেমাস্ক বাধ্যতামূলক, না পরলে শাস্তি
পরেস্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন আর নেই