প্রেস বিজ্ঞপ্তি:
এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর আয়োজনে ভ্যাট-ট্যাক্স এন্ড ফিন্যানশিয়াল কমপ্লায়েন্স বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ বুধবার, ২৯ জুন শুরু হয়েছে। কক্সবাজারের ইউনি রিসোর্ট এর হলরুমে ব্র্যাক, শেড, নোঙ্গর, পালস কক্সবাজার ও একলাবের অংশগ্রহণে প্রশিক্ষণটি শুরু হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন এসপি চৌধুরী এন্ড কোং এর চন্দ্র শেখর পাল চৌধুরী (এফসিএ) ও তাঁর দুজন সহকারী কাজী সোনিয়া নাজনীন ও মো: গোলাম মোস্তফা। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একলাব এর প্রজেক্ট ম্যানেজার নূরে আলম মিলন ও প্রোগ্রাম ডিরেক্টর মো আবু বকর সিদ্দিক। প্রশিক্ষণের শুরুতে একলাবে কর্মরত প্রয়াত মরহুম খাইরুল ইসলাম এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ওনার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য খাইরুল ইসলাম গত ২৭ জুন’২২ ইংরেজী তারিখে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ একলাব এর এমএন্ডই বিভাগের সহকারী পরিচালক ছিলেন। ৩০ জুন এ প্রশিক্ষণ সমাপ্ত হবে।