
ফরিদুল আলম রনি:
কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা খোন্দাকারপাড়ায় প্রতিবেশীর শারীরিক ও মানসিক অত্যাচার সয়তে না পেরে বিষপানে সাবিকুন নাহার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩ জুলাই) দুপুর ১টায় নিজ বসত ঘরে বিষপান করে আত্নহত্যা করেছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। খবর শুনে নিহত সাবিকুন নাহারের বোনের জামাই এসে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে আইসিওতে নিয়ে গেলে সেখানে সাবিকুন নাহারের মৃত্যু হয়। নিহত সাবিকুন নাহার ৫ সন্তানের জননী, তার দুই ছেলে ও ৩ মেয়ে রয়েছে। নিহত সাবিকুন নাহার মিঠাছড়ির চেইন্দা খোন্দাকারপাড়ার মৃত মোহাম্মদ ইসহাক এর ছেলে মৃত আব্দুর রহিমের স্ত্রী। নিহতের বড় মেয়ে সাদিয়া আক্তার বলেন, আমার পিতার মৃত্যুর পর থেকে আমার মা আমাদের অনেক কষ্ট করে লালনপালন করে আসছে,এবং অনেক কষ্ট করে ধারদেনা করে আমার বিয়ে দিয়েছে।এমনকি আমার ছোট ভাইবোনদের অশিক্ষিত না রেখে লেখাপড়া করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে। সাদিয়া আক্তার আরও বলেন,দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবুল কালাম এর স্ত্রী হোসনে আরা ও শামশু আলমের স্ত্রী দিলদার বেগম মিলে সকলে আমার মা সাবিকুন নাহার কে নানান প্রকার অত্যাচার চালিয়ে আসছিল।













