
হাসান তারেক মুকিম:
রামুর রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মরহুম মো: জুবাইর এর পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন রামু উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। ৬ জুলাই(বুধবার) বিকেলে রামু উপজেলা পরিষদে মরহুম মোঃ জুবাইর এর সহধর্মিণীর হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, মোঃ জুবাইর ছিলেন বঙ্গবন্ধুুুর আদর্শে লালিত আওয়ামী রাজনীতিতে একজন নিবেদিত প্রাণ। ছিলেন সৎ ও দক্ষ কর্মী বান্ধব সংগঠক। রাজনীতিতে নেতৃত্বের প্রতি তার আনুগত্য ও বিশ্বস্ততা ছিল নিঃসন্দেহে অনুকরণযোগ্য। আওয়ামী রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে নেতাকর্মীদের মাঝে মরহুম জুবাইর আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি ভবিষ্যতেও মরহুম মোঃ জুবাইরের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুদান প্রদানকালে রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনাইদ বিপ্লব ও রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, রামু আ:লীগের সদস্য জহির আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মোঃ জুবাইর মর্মান্তি সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। ৬ জুন আনুমানিক বেলা ১১ টায় রামুর কলেজ গেইটের পশ্চিম পার্শ্বে মোটর সাইকেল আরোহী জুবাইরকে চাপা দেয় বালু বাহী পিকআপ। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।













