কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওবাসীকে সোহেল সরওয়ার কাজলের ঈদ শুভেচ্ছা

0
6

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। এই মহিমান্বিত পবিত্র দিনে আমরা কোরবানীর মাধ্যমে ধর্মনিষ্ঠার বহিঃপ্রকাশ ঘটিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে থাকি।

তিনি আরো বলেন, ঈদ হল আনন্দ খুশি আর শান্তি সম্প্রীতির উৎসব। ঈদ সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।

ঈদ আনন্দে সবার জীবন  ভরে উঠুক এই প্রত্যাশা করে  তিনি সকলকে ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা  ও সকলের দোয়া- সহযোগিতা কামনা করেন।

আগেটেকনাফ ল্যাব মেডিকা’র পক্ষ থেকে কাসেম তালুকদারের ঈদ-উল-আযহার শুভেচ্ছা
পরেকক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত