
হাসান তারেক মুকিম:
মানুষ শান্তি চায়, মানুষ এখন নিরাপত্তা চায়। তাই নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হিসেবে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওয়ের মানুষ সোহেল সরওয়ার কাজলকেই আগামীতে এমপি হিসেবে পেতে চায়।
বিনয়-নম্রতা-ভদ্রতা সোহেল সরওয়ার কাজলের ব্যক্তি জীবনের অন্যতম প্রধান সম্পদ। সহনশীলতা-কোমলতা ও নমনীয়তারগুনে স্থান করে নিয়েছে মানুষের মণিকোঠায়।
রামু উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দলীয় নেতা কর্মী ও সুধীমহলের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়ন অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।
বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার কথা উল্লেখ করে সোহেল সরওয়ার কাজল বলেন, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।













