
ফরিদুল আলম রনি:
নদীতে মাছ ধরতে নেমে পানিতে ডুবে আনছার উল্লাহ (২১) নামের এক ব্যক্তি আজ সোমবার দুপুর ৩ঃ৩০ থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের খবর পেয়ে চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। উপস্থিত ছিলেন জনাব শাহালম কোম্পানির। স্থায়ী লোকজন জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।আনসার উল্লার বাড়ি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন জারাইলতলী ৫নং ওয়ার্ড এলাকায়। তিনি রাজমিস্ত্রি শ্রমিক। স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দুপুর ১২ টার সময় নদীতে মাছ ধরতে আসেন। লোকজন সাঁতরে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রামুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করে যাচ্ছে রামু ফায়ার সার্ভিস,,,,রামুর ফায়ার সার্ভিস কর্মীরা বলেছেন চট্টগ্রাম থেকে ডুবুরি টিম নিয়ে এসে উদ্ধার করার জন্য পরামর্শ দেন এখনো উদ্ধার হয়নি ।













