
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ নামে একটি হোটেলের রুম থেকে সৌরভ সিকদার নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ফাঁস লাগিয়ে ওই পর্যটক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার রাত ৮টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌরভ ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছিলেন তারা।
তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় পুলিশ কাউকে আটকও করেনি













