উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলা*গুলিতে ১ জন নি*হত

0
10
উখিয়া প্রতিনিধি:

 

কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়ায় এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ  সুপার মাসুদ আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এতে  গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

 

আগেউখিয়ার হোটেলে তরুণীর ওড়না পেচানো ঝু*লন্ত মর*দেহ
পরেমার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা প্রধান নিহ*ত