কাউয়ারখোপের একমাত্র বালিকা মাদ্রাসার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সোহেল সরওয়ার কাজল

0
8

 

নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল বলেন, সরকার নারী শিক্ষার উন্নয়নে সারা দেশে নানা প্রদক্ষেপ নিয়েছে।
তিনি আরো বলেন, কাউয়ারখোপ ইউনিয়নের এক মাত্র নারী শিক্ষা প্রতিষ্টান রিয়াজুচ্ছালিহাত বালিকা মাদ্রাসা নানা প্রতিকুলতার মাঝেও শিক্ষার দ্বীপকে প্রজ্জলিত করার মানসে যুগ যুগ ধরে ভুমিকা রেখে চলেছে। এই প্রতিষ্টানের সামগ্রীক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি ১৪ আগষ্ট রবিবার দুপুরে মাদ্রাসার ভবন নির্মান কাজের উদ্ভোধন পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাবিবুল্লাহ সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ জুনাইদ বিপ্লব,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মেম্বার, আজীবন সদস্য মন্জুরুল মোর্শেদ কাদেরী জোসেফ, হাজী, নুরুল আজিম কোং,
পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নুরুল হক হেলালীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া ও কাজী এম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায অনুষ্টিত সভায় বক্তব্যে রাখেন কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শফিউল আলম, মাদ্রাসা সুপার মাওলানা এনামুল হক, কমিটির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নাহিদ, যুগ্ন সম্পাদক ওবাইদুল হক, আজীবন সদস্য মোঃ ইউনুছ, এমদাদ উল্লাহ,সদন্য হাজী আমির হামজা, জাফর আলম,মাওলানা আবদুল হক,আবদুল আজিজ সওদাগর,হেফাজতুর রহমান কালু,আবদুল গফুর।

আগেআন্দোলনকারীদের যেন গ্রেফতার করা না হয়: প্রধানমন্ত্রী
পরেরামুতে পৃথক ঘটনায় ২ জনকে কু*পিয়ে হ*ত্যা