রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

0
9

রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

হাসান তারেক মুকিম,রামু

রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ। ২২ আগষ্ট ১১টায় তিনি ভূমি অফিসে পরিদর্শনে যান।

এসময় সংক্ষিপ্ত  সময়ের জন্য স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। জনকল্যানমুলক সংবাদের পাশাপাশি সঠিক তথ্য উপাত্ত সহকারে এলাকার অসঙ্গতিগুলো জনসম্মুখে তুলে ধরাই প্রকৃত সাংবাদিকতা। সাংবাদিকদের বাস্তুনিষ্ঠ প্রতিবেদন সঠিক সিদ্ধান্ত নিতে নিঃসন্দেহে  প্রশাসনকে সহায়তা করে।

রামুতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ব্যাপারে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন প্রশাসন যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

এসময় জেলা প্রশাসক অবৈধ ড্রেজার মেশিনে নদীর তলদেশ থেকে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ড্রেজার জব্দ বা জরিমানা না করে সরাসরি জেল দেওয়ার ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাহমিদা মুস্তফাকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া ২২ আগষ্টের পর থেকে রামু উপজেলা ভূমি অফিসে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ব্যতিত কোন ব্যক্তি বিশেষ অফিসে বসে কাজ করতে পারবে না জানিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি পত্র প্রদান পূর্বক বিলবোর্ড দেওয়ার জন্য রামু সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারকে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি তিনি সঠিক সময়ে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান ।

আগেরামুতে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জায়গা জবর দখল সংবাদের প্রতিবাদ ও ব্যাখা
পরেজমি বিরোধের জের মরিচ্যায় ডাঃ কামরান উদ্দিনের মাথা পাটালেন আপন সহোদর!