
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার বিমানবন্দর থেকে ১১ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ১৮ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। বিমানে করে ঢাকা যেতে তারা সেখানে অবস্থান করছিলো বলে জানা গেছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন জানান, জন রোহিঙ্গা ঢাকা যাওয়ার জন্য কৌশলে বিমান বন্দরের ইমিগ্রেশন কক্ষে প্রবেশ করে অবস্থান করছিলো। তাদের গতিবিধি সন্দেহ হলে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে।
এপিবিএন এর এই কর্মকর্তা জানান, এসব রোহিঙ্গার মধ্যে কাছ থেকে দুটি ইউ এস বাংলা, দুটি নভোএয়ার ও বাংলাদেশ বিমানের পাঁচটিসহ মোট এয়ার টিকিট পাওয়া যায়। এসব টিকিট দিয়ে তারা ঢাকা যাচ্ছিল। এছাড়া তাদের কাছ থেকে তিন লাখ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে। আটক এসব রোহিঙ্গাদের সদর মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে এপিবিএন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













