রামুতে স্টার লাইন ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ

0
6

মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজারের রামুর চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে কক্সবাজার গামী স্টার লাইন (ঢাকা মেট্রো-ব ১৫-৭৭৭২) এর সাথে মালবাহী পিকআপের (চট্টমেট্রো-ন-১১-৮২২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় রামু উপজেলার জোয়ারিয়ানালার ম্যারিজ পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে হালিমা বেগম(৪০)নামে এক রোহিঙ্গা পথচারী নারী গুরুত্বর আহত হয়েছে। আহত হালিমা বেগম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানান, স্টার লাইন এর সামনের যাত্রীরা আরও ৪/৫ জন সামান্য আহত হন।এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে রামু ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগেনাইক্ষ‍্যংছড়ি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের হেলিকপ্টার
পরেরামুতে ৪ ফসলি জমিতে আনসার-ভিডিপি’র স্থাপনা নির্মানে ক্ষুব্দ গ্রামবাসীর মিছিল-সমাবেশ