রামুতে প্রবাসীর জমি দখলে মরিয়া একটি প্রভাবশালী সিন্ডিকেট

0
8

 

কফিল উদ্দিন,রামু:

কক্সবাজারের রামুতে দুবাই প্রবাসীর ক্রয়কৃত জমি দখলে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পুর্বপাড়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা দুবাই প্রবাসী রাশেদুল আলম গত ৭ বছর আগে একই ইউনিয়নের পুর্বপাড়া এলাকার মৃত ছালেহ আহমদ গং হতে ৪০ শতক জায়গা ক্রয় করেন। সেই থেকে তিনি ওই ক্রয়কৃত জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু হঠাৎ করে খতিয়ানভুক্ত ওই জমিতে যাতায়াতের রাস্তার কথা বলে জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী সিন্ডিকেট মৃত ছৈয়দ আহমদের ছেলে কবির আহমদ, নুর আহমদসহ তাদের সন্তানদের বিরুদ্ধে। তারা একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পুর্বমুরা পাড়া এলাকার বাসিন্দা। গত দু-দিন আগে একই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে কবির আহমদ, নুর আহমদ, কবির আহমদের ছেলে হামিদ উল্লাহ,অলি উল্লাহ,হামিদুল হক সহ অনেকেই সন্ত্রাসী কায়দায় দুবাই প্রবাসী রাশেদুল আলমের ক্রয়কৃত জমির পিলার এবং জিআর তারের বেষ্টনী খুলে ফেলে দিয়ে যাতায়াতের রাস্তার কথা বলে জমিটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন।

দুবাই প্রবাসী রাশেদুল আলমের ভাই মুফিদুল আলম বলেন আমার ভাই এই জমিটি ক্রয় করেন।ক্রয় করার পর থেকে এরা জমির কিছু অংশ বারবার দখলে নিতে চেষ্টা করে।আমরা এর আগেও চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের বিষয়টি অবগত করলে তারা স্ব-শরীরে এসে আমাদের কাগজপত্র দেখে তাদের নিষেধ করে জমির উপর দিয়ে রাস্তা না করতে।কিন্তু তারা সেটির কর্নপাত করেন নি। এমনকি তারা মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে সরাসরি জড়িত রয়েছেন।

জোরপূর্বক দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মা বিষয়টি স্বীকার করে বলেন, আমার ছেলেরা যেই জায়গাটিতে রাস্তা নির্মান করেছে তাতে খতিয়ানভুক্ত কিছু জমি থাকতে পারে,এবং কিছু খাস জমি।চলাচলের সুবিধার্থে এখানে রাস্তাটি নির্মান করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত নুর আহমদের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমরা কারো খতিয়ানের জমির উপর রাস্তা তৈরি করিনি, এটা সম্পুর্ন মিথ্যা তথ্য।

এবিষয়ে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এমইউপি মিজানুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি জানার পর আমরা সরেজমিন পরিদর্শনে গিয়েছিলাম,আসলে ওখানে পুর্বে কোন রাস্তা ছিল না,নতুন করে রাস্তা তৈরি করা হয়ছে। আমার পুর্বের মেম্বার অনেকবার এটাকে সমাধানের চেষ্ঠা করেছিল।

স্থানীয়রা জানান, এখানে আগে কোন রাস্তা ছিলোনা। এরা অবৈধ ভাবে রাস্তা নির্মাণ করছে।চলাচলের কথা বলে তারা জমির কিছু অংশ দখলে নিতে চেষ্টা করছে। এমনকি তারা ওই জমিতে আইনশৃঙ্খলা অবনতির হওয়ার আশংকা রয়েছেও বলেও জানান।

আগেকক্সবাজারে শুরু হচ্ছে ওয়ালটন ১ম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা
পরেরামুতে মাদ্রাসা শেষে বাড়ী ফেরার পথে শিক্ষকের উপর হামলা