রামুতে মাদ্রাসা শেষে বাড়ী ফেরার পথে শিক্ষকের উপর হামলা

0
7

 

নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার কাউয়ারখোপে মমাদ্রাসা শেষে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত হয়েছে,
আহত ওই শিক্ষককে মুমূর্ষাবস্হায় রামু হাসপাতালে অর্তি করা হয়েছে, ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে এই ঘটনা ঘটে,
এব্য্যাপারে তদন্ত পুর্বক দুৃর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও আক্রান্ত শিক্ষকের পরিবার।
প্রাপ্ত তথ্যে জানাগেছে
কাউয়ারখোপ রিয়াজুচ্ছালিহাত বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মোমেন প্রতিদিনের ন্যায়
মাদ্রাসা শেষ করে মনিরঝিলস্হ বাড়ীতে ফিরছিলেন,
এসময় আবদুল মোমেন হাজী মালেকুজ্জামানের বাড়ীর দক্ষিন পাশে পৌছলে পুর্ব মনির ঝিল গ্রামের ফুরুখ আহমদের পুত্র ওবাইদুল হকের নেতৃত্বে আরো কযেকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়,
পরে স্হানীয় জনতা এসে মাওলানা মোমেন কে মুমুষাবস্হায় রামু হাসপাতালে ভর্তি করে।
এদিকে দিন দুপুরে একজন মাদ্রাসা শিক্ষক আলেম কে প্রকাশ্যে হামলার ঘটনায় এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে,
এব্যাপারে মামলার প্রক্রিয়া চরছে বলে জানাগেছ।

আগেরামুতে প্রবাসীর জমি দখলে মরিয়া একটি প্রভাবশালী সিন্ডিকেট
পরেশহরের শীর্ষ মাদক ডন বাপ্পীর ভাই পাভেল ইয়াবাসহ আটক