নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি মদসহ ১ পাচারকারী আটক

0
5

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ পিস ইয়বা এবং মিয়ানমারের ৩০ বোতলমদসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার দিকনির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে একদল পুলিশ ঘুমঘম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার এলাকায় অটোরিকশা গাড়ী তাল্লাশি চালিয়ে এসব ইয়াবা এবং বিদেশি মদসহ মানুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
এর পর তার কাছ থেকে ৩ হাজার ৩শ পিস ইয়াবা এবং ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হন পুলিশ।
আটক ব্যাক্তি হলেন,কক্সবাজাররের উখিয়া উপজেলার হাতিয়াঘোনা এলকার মো: খোরশেদ আলম এর ছেলে মো: মামুন (১৫)।পুলিশ জানায় আটক ব্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা সাংবাদিকদের জানান মাদক উদ্ধার,সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আগেকেন অব্যাহতি পেলেন পঙ্কজ?
পরেঈদগাঁও উপজেলা আঃ লীগের দায়িত্ব নিতে ইচ্ছুক কউকের সাবেক চেয়ারম্যান