কেন অব্যাহতি পেলেন পঙ্কজ?

0
8

বাংলা ইনসাইডার:

আজ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য পঙ্কজ দেবনাথকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার এই অব্যাহতি নিয়ে আওয়ামী লীগ এবং রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন তিনি অব্যাহতি পেলেন এ নিয়ে নানারকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, বরিশালের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এবং দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
জানা গেছে যে, বরিশালে তার নির্বাচনী এলাকায় তিনি বিভিন্ন রকম গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছিলেন এবং এই সমস্ত গ্রুপিং গুলো দলের জন্য ক্ষতিকারক হয়ে উঠেছিলো। অন্য একটি সূত্র অবশ্য বলছে যে, পঙ্কজ দেবনাথ প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে আগ্রহী ছিলেন। তিনি ভারত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চেয়েছিলেন এবং এ নিয়ে তিনি এমনকিছু কর্মকাণ্ড করেছেন যে কর্মকাণ্ড গুলো দলের স্বার্থের পরিপন্থী। এ সমস্ত বিবেচনা থেকেই পঙ্কজকে দলের বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্য একটি সূত্র বলছে যে, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বরিশাল-৪ আসনের একজন অন্যতম প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তি এবং তিনি তার এলাকায় নির্বাচনের ব্যাপারে বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছেন। ধারণা করা হচ্ছে যে, পঙ্কজের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বিরোধের কারণই হয়তোবা তাকে অব্যাহতি দেয়া হতে পারে। তবে অব্যাহতি মানেই যে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে যাবেন এমনটি নয়।

সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্যকে যদি দল থেকে বহিষ্কার করা হয় এবং সেই বহিষ্কারাদেশ যদি নির্বাচন কমিশন এবং স্পিকারের কাছে দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন এবং স্পীকার তার সদস্য পদ বাতিলের উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়নি, কেবল তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ কারণে তিনি সদস্যপদ এখনই হারাবেন না বলে আইনজ্ঞরা বলেছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। পঙ্কজ দলীয় পদ হারিয়েছেন কিন্তু তিনি সংসদ সম্পদ হিসেবে এখনো বহাল রয়েছেন। তবে এটি পঙ্কজের জন্য একটি বার্তা আগামী নির্বাচনে। এর ফলে আগামী নির্বাচনে তার মনোনয়ন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়লো।
আগেকক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচনে মিনু সভাপতি ও পপি সাধারণ সম্পাদক নির্বাচিত
পরেনাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি মদসহ ১ পাচারকারী আটক