
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সদস্য প্রার্থী শামশুল আলম মন্ডল মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল
বলেন, শামশুল আলম মন্ডল রাজনৈতিক মাঠের একজন দক্ষ সংগঠক।ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তিনি গত জেলা পরিষদ নির্বাচনেও সদস্য পদে বিপুল ভোটের ব্যাবধানে জয় লাভ করেছিলেন। বিগত সময়ে অতি সুনাম ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট সহ এলাকার উন্নয়নে সরকারের সকল ধরণের বরাদ্দ সঠিক ভাবে বন্টন করে গেছেন। বিগত দিনের কর্মকান্ডকে বিবেচনায় রেখে ভোটারগন তাকে মুল্যায়ন করার পাশাপাশি অতিতের ন্যায় ভোটারগন তাকে জয়ী করে এলাকার উন্নয়নে পুনরায় কাজ করার সুযোগ দিবে বলে তিনি আশাবাদী।
যুগ্ন সাধারন সম্পাদক সুজন শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য প্রার্থী শামশুল আলম মন্ডল, সহ-সভাপতি তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী,শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহিন ,সাধারণ সম্পাদক হোছাইন আহমদ সিকদার, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারন সম্পাদক কায়েস বাঙ্গালী, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকের আহমদ, সাধারন সম্পাদক মন্জুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা ,রশিদনগর ইউনিয়নের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউয়ারখোপ ইউনিয়ন আ:লীগের সভাপতি মোঃ হোছন এমইউপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য, ফিরোজ মিয়া, আবদুল মালেক সিকদার, ওবাইদুল হক, আকতার কামাল, রাহমত উল্লাহ, জহির আলাউদ্দিন, সালামত উল্লাহ এমইউপি,আহমদুল হক, মোহাম্মদ জায়েদ, মোঃ আলাউদ্দিন প্রমুখসহ উপজেলা- ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













