
সিবিকে:
কুমিল্লার আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার ওরফে অনিককে কক্সবাজারের আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আবু কাউছার অনিকের বিরুদ্ধে এক গৃহবধূ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় বাদী ৪ জনকে আসামি করা হয়। এ মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার যে এতদিন পলাতক ছিল।
মামলার ১নম্বর আসামিকে কয়েকদিন পূর্বে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ আটক করে। তাকে আটক করার বাকি আসামিরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন।
পরে শনিবার (২৪ সেপেটম্বর) দুপুর ১২টায় র্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ভি আইপি আবাসিক হোটেল সোনার বাংলা হতে মামলার ৩নম্বর আসামি আবু কাউছার অনিককে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি অনিকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়। এর পরেই আত্মগোপনে চলে যান তিনি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি দল কক্সবাজার কলাতলী থেকে অনিককে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।













