
সংবাদদাতা:
কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের মহুরিপাড়া লিংকরোড এলাকায় ভাড়াটিয়া কতৃক মালিককে মিথ্যা মামলাসহ প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভাড়াটিয়া খালদা বেগমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক মোঃ জামিল । জানাযায়, জামিল এর পুরো পরিবার সৌদিতে বসবাস করছে শুধু জমিল বাংলাদেশে আছে। তার বাবার তৈরিকৃত ভবনের সব কিছু দেখবার করে যাচ্ছে জামিন । ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মহুরী পাড়া কাইয়ুম টাওয়ার নামীয় ভবনের মালিক মোঃ জামিল ঝিমংখালী, মধ্য হ্নীলার মৃত আবু শামার মেয়ে খালেদা বেগমকে (৮০০০) আট হাজার টাকা মাসিক হারে বাসা ভাড়া দেন। কিন্তু তার স্বামী মোঃ হোসেন প্রবাসে থাকার সুবাদে হঠাৎ ইয়াবাসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এবং তার বাসায় প্রতিনিয়ত যুবক যুবতীদের আনাগোনা বেড়ে যাওয়ায় মালিক মোঃ জামিল তাকে এসব অনৈতিক কাজ বন্ধ করতে বলে। সেই তার কথা না রাখায় এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দিতে বলেন, মোঃ জমির। সেই থেকে তাকে মিথ্যা মামলাসহ প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং বাসাও ছেড়ে দিচ্ছে না খালেদা বেগম। খালেদা বেগম কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে জামিলকে ওলটা ঘর ছাড়া করার জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এই বিষয়ে ভবনের মালিক মোঃ জামিল জানান, খালেদা বেগমের স্বামী প্রবাসী মোঃ হোসেন দীর্ঘদিন দেশে না থাকায় ইয়াবাসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে যা আমি সহ অন্যান্য বাড়াটিয়াদের নজরে আসে। যার কারণে তাকে বাসা ছেড়ে দিতে বললে তার ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি গত ২২/০৯/২০২২ইং তারিখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু সেই কোনো কিছু মানতে চাইনা। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতাই ভুগছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অভিযোগের বিষয়ে খালেদা বেগম এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।













