মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে পর্যটন নতুন যুগে প্রবেশ করবে পর্যটন

0
14

নিজস্ব প্রতিবেদক:
দেশের পর্যটনশিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ বছরের ডিসেম্বরেই এই মহাপরিকল্পনার কাজ প্রণয়ন শেষ হবে। এ জন্য দেশের বিভিন্ন পর্যটন জেলার স্টক হোল্ডার ও অংশীজনদের মতামত নিচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। গতকাল শনিবার বিকালে কলাতলীর একটি তারকা মানের হোটেলে মাষ্টার প্ল্যান করার কার্যক্রমের অংশ হিসাবে আজ কক্সবাজারের সরকার নিবন্ধিত পর্যটন সেবী সংগঠন ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অফ কক্সবাজার (টুয়াক) এর সাথে মাষ্টারপ্ল্যান টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ডিপিএল ড. নাজেম উদ্দিন, শ্রীলংকা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মার্কেটিং এক্সপার্ট প্রিয়ান্তা ফার্নান্দো, মাষ্টারপ্ল্যান প্রজেক্ট ম্যানেজার সাইকি গোদারা, এনভায়রনমেন্ট প্ল্যানার জয়দ্বীপ সিংহ, টুয়াক সভাপতি এম রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আজমল হুদা।

সভায় কক্সবাজারে সরকারের নেয়া বড় প্রকল্পগুলোতে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এছাড়া দ্রুত মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে পর্যটন শিল্পে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টির অনুরোধ জানান অংশীজনেরা। সোনাদিয়া, শাহপরীরদ্বীপ, সাবরাং এ নেয়া প্রকল্পগুলোর পাশাপাশি বিদেশি পর্যটক আনার লক্ষ্যে এক্সক্লুসিভ ট্যুরিষ্ট জোন, নাজিরারটেক থেকে সোনাদিয়া পর্যন্ত ক্যাবলকার সার্ভিস, দীর্ঘতম সমুদ্রসৈকত কে আলাদা আলাদা জোনে ভাগ করে পুরো সমুদ্রসৈকত কে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।

ট্যুরিজম মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে দেশের পর্যটন নতুন যুগে প্রবেশ করবে। যা বাস্তবায়ন হলে জিডিপিতে ১০ শতাংশ অবদান রাখবে বলে জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাষ্টারপ্ল্যান প্রজেক্ট টিম।

সভায় টুয়াকের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মনির, অর্থ সম্পাদক ইকবাল হোসেন সাজ্জাদ, প্রচার সম্পাদক কাদের খান, দপ্তর সম্পাদক হুমায়ুন ইসলাম সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগেবাল্য বিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে 
পরেপর্যটন মেলা ও বীচ কার্নিভাল: মঞ্চ মাতালেন একঝাঁক বিদেশী