বাল্য বিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে 

0
13
নিজস্ব প্রতিবেদক:
শহরে বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকালে অভিজাত এক রেস্তোরাঁর হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বি.এন.সি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি।
বিশেষ অতিথি ছিলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নুরুল আবছার, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, শহর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শহর বাপার সভাপতি কফিল উদ্দিন ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার শহর শাখার যুগ্ম আহবায়ক এ আর মোবারক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বি.এন.সি’র অতিরিক্ত উপ—কমিশনার তাহসিন হাসান।
সেমিনারে বক্তারা বলেন, ‘বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। তাই বাল্য বিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ বক্তারা মনে করেন, শিক্ষায় সচেতনতার অভাব, দারিদ্রতা, সামাজিক নিরাপত্তার অভাবে সমাজে বাল্য বিবাহের বিস্তার ঘটে। বাল্য বিবাহের কারণে পারিবারিক অশান্তি দেখা দেয় এবং অকাল গর্ভাপাত ও মাতৃমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া বাল্যবিবাহ রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। শুধু প্রশাসনের কঠোরতা নয়, আমাদের সমাজের প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। তবেই এ অভিশাপ ও সামাজিক ব্যাধি থেকে রেহাই পাব আমরা।
আগেটেকনাফে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বাবা-ছেলে
পরেমাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে পর্যটন নতুন যুগে প্রবেশ করবে পর্যটন