
নিজস্ব প্রতিনিধি:
গতকাল ৭ই অক্টোবর শুক্রবার সোনারগাঁওয়ের নয়াপুরে সামারা ভিলেজ রিসোর্টে শিশুদের হাসি ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তী উৎসব ও ৬৪ জেলা স্বেচ্ছাসেবীদের মিলন মেলার অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলায় নারায়ণগঞ্জের বিডি নারী কল্যাণ সংস্থাকে মানবিক কাজে অবদান রাখায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিডি নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দোলা দেওয়ান বলেন, সকল ভালো কাজে স্বেচ্ছাসেবকদের এক সাথে কাজ করতে হবে। একে অন্যর দোষ ত্রুটি না খুজেঁ আসুন আমরা সকল মানবিক কাজে সবাই সবাইকে সহযোগিতা করি। আমরা কেউ কোনো কাজকে ছোট করে দেখবোনা। একটি সংগঠণে নারী ও পুরুষ থাকবে তাই বলে কেউ কাউকে ছোট করে দেখা ঠিক নয় বরং সহায়তার হাত বাড়িয়ে দেই,কার কি আছে কি নেই সেদিকে খেয়াল না রেখে মানবসেবায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে গেলে বাঁধা আসবে।নানানজন নানা কথা বলবে। সবার কথায় কান না দিয়ে সবাই আসুন সেরা কাজটা করে দেখাই। তাহলে একদিন সমালোচনা বন্ধ হয়ে আমাদের নিয়ে পজিটিভ আলোচনা হবে। সে আরো বলে,সবার জন্য কিছু করার ইচ্ছা থাকলে ঝালমুড়ি ও ফুসকা বিক্রি করেও করা যায়। শুধু প্রয়োজন মানবিক দৃষ্টি ভংগি।আমরা যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে দেশের বাহিরে গিয়ে থালাবাসন, বাথরুম পরিষ্ককার করতে পারি তাহলে নিজ দেশে অল্প পুঁজিতে ছোট ব্যবসাও করতে পারি।
পরিশেষে দোলা দেওয়ান একটি কথাই বলে প্রোয়জনে স্বেচ্ছাসেবীদের পাশেঁ বিডি নারী কল্যাণ সংস্থা সবসময় থাকবে ইনশাআল্লাহ।তিনি আরো বলেন, ভালো কাজের মাধ্যেমে আমরা আমাদের দেশকে মানবতার দেশ হিসেবে সারাবিশ্বের কাছে পরিচিত করবো ইনশাআল্লাহ ও বিডি নারী কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সবার পাশে থাকার এবং পাশে রাখার কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেন।
শিশুদের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু উবায়দার চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে বিডি নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী শিরীন খান, কার্যকরি সদস্য বিথি হোসাইন, আশাসহ বাংলাদেশের ৬৪ জেলার ১৬৫ টি স্বেচ্ছাসেবক সংগঠনের স্বেচ্ছাসেবী উপস্থিত থাকেন।













