কক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) মালিক সমিতি রামু উপজেলা উপ-কমিটির সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই

0
4

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) মালিক সমিতি রামু উপজেলা উপ-কমিটির সাথে আমার কোন প্রকার সম্পর্ক বা সম্পৃক্ততা কোনটাই নাই। উক্ত সংগঠনের সাথে আমাকে জড়ানোর চেষ্টা করা হলে ভবিষ্যৎতে আমি মানহানী মামলা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হব। ২০১৪ সালের দিকে ব্যবসায়ীক উদ্দেশ্যে আমি একটি ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) ক্রয় করে রামুর পঞ্জেগানা লাইনে দিই। তৎকালীন সময় অপরাপর টমটম মালিকগন কক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) মালিক সমিতির অধীনে মিজানুর রহমান- সভাপতি, আবু বক্কর সিদ্দিক-সহ সভাপতি, মামুনুর রশিদ-অর্থ সম্পাদক, আজিজুল হক-যুগ্ন সাধারন সম্পাদক, মিজানুল হক রাজা- সদস্য, জয়নাল আবেদিন জনু-সদস্য, নুরুল আলমকে- সদস্য সহকারে রামু উপজেলায় একটি উপ-কমিটির অনুমোদন নেন।পরবর্তীতে জানতে পারি উক্ত উপ-কমিটিতে আমাকে সাধারন সম্পাদক করা হয়েছে, যা আমি আগে থেকে  ঘুণাক্ষরেও অবগত ছিলাম না। যখনি কমিটির পদ সম্পর্কে আমি অবগত হই, ঠিক তখন থেকে আমি মৌখিকভাবে উপ-কমিটির নেতৃবৃন্দদের কাছে সংগঠনের দায়িত্ব পালন সম্পর্কে অপরাগতা প্রকাশ করি। সেই থেকে অদ্যবদি আমার সাথে কক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) মালিক সমিতি রামু উপজেলা উপ-কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ বা সম্পৃক্ততা নাই। ভবিষ্যতে উক্ত সংগঠনের সাথে আমার নাম ব্যবহার কিংবা আমাকে জড়ানোর চেষ্টা করা হলে  আমি মানহানী মামলা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হব।

এব্যাপারে আমি কক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) মালিক সমিতি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

নিবেদক:

হাসান তারেক মুকিম

ব্যবসায়ী, চৌমুহনী রামু

আগেসাবরাংয়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে অনুষ্ঠিত হচ্ছে একলাব এর ফুটবল টূর্ণামেন্ট
পরেওয়ার্ল্ড বীচ রিসোর্টে প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়