
রামু প্রতিনিধি:
রামু উপজেলার ঈদগড় বড়বিল কমিউনিটি সাপোর্ট গ্রæপের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার (১৫ অক্টোবর) বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। সিজি গ্রুপের সহ-সভাপতি ও জমিদাতা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কর্মশালায় ফ্যাসিলেটর ও রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন বড়বিল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এসএম রেজাউল করিম, পরিবার কল্যাণ সহকারি নাজমা খানম, সিএমসিএইচ ইমরান হাসান।
এছাড়া কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন সাপোর্ট গ্রুপ সদস্য সচিব আমানুল হক, ওবায়দুল হক প্রমুখ। প্রশিক্ষনে ঈদগড়ের সাবেক ২ নং ওয়ার্ড নতুন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাপোর্ট গ্রæপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষ উপস্থিত সদস্যদের ১ টি করে ছাতা ও সম্মানি প্রদান করা হয়।
উল্লেখ্য প্রশিক্ষনে উপস্থিত সকল নেতৃবৃন্দ সাপোর্ট গ্রুপের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিশদভাবে আলোচনা ও কমিউনিটি ক্লিনিকের দেখভালের উপর গুরুত্ব আরোপ করেন।













