
রামু(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের রামুতে সোমবার, ১৭ অক্টোবর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান এবং রামু উপজেলা (৪নং ওয়ার্ড)’র সদস্য ও সদস্যা পদে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
রামু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ভোটকেন্দ্র থেকে শুরু করে পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরায় আওতায় আনা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও ১৪৫ জন ভোটারের সকলেই দুপুর ১টার দিকে ভোট প্রদান শেষ করেন। এরপর শুরু হয় ভোট গণনা। ভোটগননা শেষে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, জেলা পরিষদ চেয়ারম্যান পদে মোস্তাক আহমেদ চৌধুরী (মোটরসাইকেল) প্রতিকে ৭৯ ভোট, শাহীনুল হক মার্শাল(আনারস) প্রতিক নিয়ে ৬৩ ভোট, নুরুল আবছার( তালগাছ) ০০ ভোট, জগদীশ বড়ুয়া (প্রজাপতি) ০৩ ভোট পান।
সংরক্ষিত ০১ ওয়ার্ডে আশরাফ জাহান কাজল (দোয়াত কলম) প্রতিকে ৬৩ ভোট, তাছলিমা আক্তার রোমানা(টেবিল ঘড়ি) ০১ ভোট, তাছলিমা আক্তার (ফুটবল) ৮১ ভোট পান।
রামু উপজেলা (ওয়ার্ড-০৪) থেকে সদস্য পদে ফরিদুল আলম (হাতি) প্রতিকে সর্বোচ্চ ১০৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছে। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আবছার (ঘুড়ি) ০০ ভোট, মোস্তাক আহমেদ (অটোরিকশা) ২৬ ভোট, মোঃ আবদুল মজিদ (টিউবওয়েল) ০১ ভোট, মোঃ মনজুর মোর্শেদ কাদেরি(বৈদ্যুতিক পাখা) ০২ ভোট,শামসুল আলম মন্ডল ( তালা) ১১ ভোট প্রাপ্ত হন।
নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মুস্তফা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোছাইনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী দায়িত্ব পালন করে। ভোটের রিটানিং কর্মকর্তা নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।













