
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে তিন হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার(১৭অক্টোবর) দুপুর ১টায় রামু উপজেলার বাইপাস ফুটবল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটক দুই মাদক কারবারী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং তেলখোলা এলাকার আবদুর রহমানের পুত্র নুরুল আলম(৩৭) ও রাজারকুল ইউনিয়নের নয়া পাড়া এলাকার মোঃ আমিনের পুত্র মোঃ আলমগীর(২০)।
অভিযান পরিচালনাকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম জানান, সোমবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস ফুটবল চত্ত্বর থেকে তিন হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
এব্যাপারে মাদক মামলায় রামু থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান।













